দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ এর অভিযোগে গ্রেপ্তার শিক্ষক
দি নিউজ লায়নঃ দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ এর অভিযোগে পুলিশ এক শিক্ষককে গ্রেপ্তার করলো। ঘটনাটি ঘটে কালনা থানা এলাকায়। দশম শ্রেণির ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, এতদিন অনলাইনে পড়াশুনা চলছে। কিন্তু কিছু প্রশ্নের উত্তর সঠিক করে বোঝার জন্য সোমবার ওই ছাত্রী বিজ্ঞানের শিক্ষক অখিলেশ সরকারের বাড়িতে যায়।
সেই সময় ঘরের দরজা বন্ধ করে ওই শিক্ষক ছাত্রীর সঙ্গে অভব্য এবং অশালীন আচরণ করেন। অভিযোগ, এমনকি শ্লীলতাহানি করেন ওই শিক্ষক। মেয়ের কাছে সব কিছু শুনে ছাত্রীর পরিবারের তরফে শিক্ষকের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্ত নেমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। যদিও অভিযুক্ত শিক্ষকের স্ত্রী জানান, তাঁর স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা। তিনি জানিয়েছেন, বিশেষ উদ্দেশ্যেই তাঁর স্বামীকে ফাঁসানোর জন্য এই কাজ করা হয়েছে।

Post a Comment